জাতীয়

বায়ুদূষণে বিশ্বে আজ সপ্তম স্থানে ঢাকা, স্কোর ১০৯

ঢাকা, ২২ এপ্রিল – বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে আজ সপ্তম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের সূচক অনুযায়ী ঢাকার বাতাসের স্কোর ১০৯, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

মঙ্গলবার ২২ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে এই তথ্য পাওয়া যায়।

আইকিউএয়ারের তথ্যানুসারে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। শহরটির বায়ুর স্কোর ২৭৩। ২০৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ১৯০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে নেপালের কাঠমান্ডু।

এছাড়া ১৬৭ স্কোর নিয়ে থাইল্যান্ডের চিয়াং মাই চতুর্থ, ১৫৮ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা পঞ্চম এবং ১১২ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় ষষ্ঠ স্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুর স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মান ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে তা শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীদের মতো সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে সেই বায়ুকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language