অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

ঢাকা, ১৯ এপ্রিল – দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে এই বিচারিক কার্যক্রম শুরু হয়। অন্যদিকে, সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া শুরু হয়েছে।
এরই মধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের জন্য ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। এসব বেঞ্চের মধ্যে ২৯টি একক এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৬ সালের ৮৪ নম্বর বেঞ্চ গঠনবিধি অনুযায়ী ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে হাইকোর্ট বিভাগের এই বেঞ্চগুলো বিচারকার্য পরিচালনা করবে।
দীর্ঘ ছুটির পর আদালতের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় আদালত প্রাঙ্গণে আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণা ও কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে।
এনএন/ ১৯ এপ্রিল ২০২৬









