জাতীয়

সুপ্রিম কোর্টে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন

ঢাকা, ১৩ এপ্রিল – সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা মো. আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবীসহ মরহুমের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

জানাজার আগে দেওয়া বক্তব্যে মো. আসাদুজ্জামান বলেন, একজন মানুষের যেসব গুণ থাকা প্রয়োজন ব্যারিস্টার শফিক আহমেদ সেসব গুণেই গুণান্বিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বিকাল ৫টায় আজিমপুর কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। সেখানে তিনি তার জীবনসঙ্গী মাহফুজা খানমের পাশে চিরনিন্দ্রায় শায়িত হবেন। গত রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই আইনমন্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language