মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আহত ইরানের শীর্ষ নেতা কামাল খারাজির মৃত্যু

তেহরান, ১০ এপ্রিল – যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মৃত্যুবরণ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

গত সপ্তাহে তিনি এবং তার স্ত্রী এক ভয়াবহ হত্যাচেষ্টার শিকার হন। ওই হামলায় তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। কামাল খারাজি মারাত্মকভাবে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন এবং দীর্ঘ লড়াইয়ের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের টানা ৩৯ দিনের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের অন্তত ছয়জন নেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দাবি করেছে যে তাদের হামলায় ইতিমধ্যে ৫০ জনের বেশি ইরানি নেতা নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী নিহত এই নেতারা ইরানের বর্তমান শাসনব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে পররাষ্ট্রনীতি এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কামাল খারাজির মৃত্যু তেহরানের জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language