প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ৯ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল।
বৃহস্পতিবার ৯ এপ্রিল বিকেল ৩টায় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী জানান অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে এই সৌজন্য সাক্ষাৎ করেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক ১৩ সদস্যের এই সংসদীয় দলের নেতৃত্ব প্রদান করেন।
এই গুরুত্বপূর্ণ সাক্ষাতের সময় বাংলাদেশের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সেখানে উপস্থিত থেকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সৌজন্যমূলক এই বৈঠকে অংশ নেন।
এনএন/ ৯ এপ্রিল ২০২৬









