জাতীয়

মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার জিয়া পরিবার: সংসদে আইনমন্ত্রী

ঢাকা, ৯ এপ্রিল – বাংলাদেশের ইতিহাসে জিয়া পরিবার, বিএনপি পরিবার এবং তারেক রহমান মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, গুমের শিকার হওয়ার বিষয়টিকে ইতোমধ্যে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, তাদের সবার সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় পরামর্শের ভিত্তিতে অন্যান্য বিষয়গুলোও মানবাধিকার আইনে যুক্ত করা হবে। তিনি আরও উল্লেখ করেন, বিগত ১৭ বছর ধরে অনেকেই এমন লঙ্ঘনের শিকার হয়েছেন এবং এর ভয়াবহতা গভীরভাবে উপলব্ধি করেছেন। দেশের ইতিহাসে জিয়া পরিবার ও বিএনপি সবচেয়ে বেশি এই অমানবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে বলে তিনি দাবি করেন।

মানবাধিকার রক্ষায় এবং আইন প্রতিষ্ঠায় সরকারের কোনো ধরনের পিছুটান নেই বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

এস এম/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language