রাজশাহী

রামেক হাসপাতালে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃ*ত্যু

রাজশাহী, ৯ এপ্রিল – রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন।

বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় চার শিশুর প্রাণহানি ঘটেছে।

তিনি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে শিশুদের টিকাদান কর্মসূচি নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন এই কর্মকর্তা।

এস এম/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language