জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

ঢাকা, ৮ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শীর্ষ ব্যক্তির মধ্যে এটি ছিল সম্পূর্ণ একটি সৌজন্যমূলক সাক্ষাৎ। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সৌজন্যমূলক আলোচনায় অংশ নেন।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button