জাতীয়

ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত, আরও বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ৮ এপ্রিল – রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা বলা হয়েছে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে, মঙ্গলবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাস অনুযায়ী ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের দুএক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। কিছু স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language