মধ্যপ্রাচ্য

সৌদি আরবের জুবাইলে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরানের হামলা

তেহরান, ৭ এপ্রিল – সৌদি আরবের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শিল্পনগরী জুবাইলে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনী জুবাইল শিল্প নগরীর ওই স্থাপনায় সরাসরি এই হামলা চালায়।

তবে এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জুবাইল শহরটি সৌদি আরবের অন্যতম প্রধান শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে বিপুল পরিমাণ তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল উৎপাদিত হয়।

বিশ্লেষকদের মতে, এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা দেশটির জ্বালানি খাত এবং সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। তবে এই হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language