জাতীয়

পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহের পূর্বাভাস, আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা

ঢাকা, ১ এপ্রিল – মার্চের শেষ সপ্তাহ থেকেই দেশজুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এরই মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে গরম বাড়ছে। বিশেষ করে রাজধানীতে দিনের বেলায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন। এর ফলে মূলত রাজশাহী যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে তাপপ্রবাহ সৃষ্টি হতে পারে। তবে গরমের এই খবরের পাশাপাশি ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েকটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশের অন্যান্য এলাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এনএন/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language