দিনাজপুর

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলীর স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

দিনাজপুর, ৩১ মার্চ – দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ায় সোমবার রাত আটটায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আত্মগোপনে আছেন। এরপর থেকে তার দ্বিতীয় স্ত্রী খাদিজা হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৯ সালের ৮ জুন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আত্মহত্যার চেষ্টার আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে খাদিজা দীর্ঘ সাত বছর ধরে তার ওপর হওয়া জুলুম ও অন্যায়ের কথা উল্লেখ করেন।

তিনি লিখেন, বিয়ের কয়েক মাস পর থেকেই তাকে এসব সহ্য করতে হচ্ছে এবং তিনি এখন ক্লান্ত। পোস্টে তিনি নিজের মৃত্যুর জন্য স্বামী শিবলী সাদিক এবং শামীম নামের এক নারীকে দায়ী করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে এবং স্নেহা নামের একজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি শান্তিতে ঘুমানোর ইচ্ছা ব্যক্ত করেন।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language