জাতীয়

পুঁজিবাজারে সূচকের টানা পতন, তবে বেড়েছে লেনদেন

ঢাকা, ৩০ মার্চ – সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারেও দেশের প্রধান দুই পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। তবে সূচক কমলেও ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ উভয় বাজারেই আর্থিক লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর আগে রবিবারও পুঁজিবাজারে দরপতন ঘটেছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ২৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

পাশাপাশি শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট হ্রাস পেয়ে যথাক্রমে ১০৬১ ও ১৯৭৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা আগের কার্যদিবসের তুলনায় ১৭ কোটি টাকা বেশি। আগের দিন এই লেনদেনের পরিমাণ ছিল ৬৪৬ কোটি ৪২ লাখ টাকা। ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেনের মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ২৩১টির এবং ৫১টির দাম অপরিবর্তিত থাকে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮৪ পয়েন্টে নেমে এসেছে। এদিন সিএসইতে মোট ২০৬টি প্রতিষ্ঠানের শেয়ার হাতবদল হয়। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১০২টির এবং ২৮টির দর অপরিবর্তিত থাকে। তবে সূচক পতন সত্ত্বেও সিএসইতে এদিন ৫৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা রবিবারের তুলনায় ১৭ কোটি টাকা বেশি।

এস এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language