মধ্যপ্রাচ্য

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ক্ষতিগ্রস্ত

কুয়েত সিটি, ২৮ মার্চ – মধ্যপ্রাচ্যে বিরাজমান চরম উত্তেজনার মধ্যেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার চালানো এই হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই বিমানবন্দরটি বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এর আগে গত বুধবার বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণাগারে ড্রোন হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

কুয়েত সরকার এসব ধারাবাহিক হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে আসছে। সর্বশেষ এই হামলার পর বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে জোরদার করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

এস এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language