বলিউড

৯ বছর পর আবারো অভিনয়ে জয়া বচ্চন

মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি – অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়ের পর কিছুটা আড়ালেই চলে গেছেন জয়া বচ্চন। মাঝে মাঝে তাকে দেখা গেছে বড় পর্দায়। কাজ করেছেন ‘কাভি খুশি কাভি গাম’, ও ‘কাল হো না হো’তে। ৯ বছর পর আবার ক্যামেরার সামনে ফিরছেন তিনি।

সর্বশেষ ২০১২ সালে ঋতুপর্ণ ঘোষের ‘সানগ্লাস’ ছবির শুটিং করেছিলেন জয়া বচ্চন। ছবিতে নাসিরুদ্দিন শাহ্‌-এর সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রথমবারের মতো। কিন্তু ছবিটি মুক্তি পায়নি।

আরও পড়ুন : শাহরুখের ডার্লিং এখন আলিয়া

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, একটি মারাঠি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জয়া বচ্চন। এই প্রথম কোনো মারাঠি ছবিতে কাজ করবেন জয়া বচ্চন। ছবিটির নাম এখনও ঠিক হয়নি। পরিচালনা করবেন মারাঠি পরিচালক গজেন্দ্র আহিরে। ছবির শুটিং শুরু হবে মার্চে। টানা ২০ দিন চলবে ছবির কাজ।

এন এইচ, ১৭ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language