উত্তর আমেরিকা

জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধি, ট্রাম্পকে দুষলেন চাক শুমার

ওয়াশিংটন, ২৪ মার্চ – এক মাসেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রায় পঁচাত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দায়ী করেছেন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই অভিযোগ করেন। চাক শুমার জানান, এক মাস আগেও দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল দুই দশমিক নয় তিন ডলার। কিন্তু বর্তমানে সেই দাম বেড়ে তিন দশমিক নয় চার ডলারে পৌঁছেছে। এই সংকটের জন্য তিনি শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিকেই দায়ী করছেন।

ডেমোক্রেটিক দলের এই জ্যেষ্ঠ নেতা শুরু থেকেই ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছেন। তিনি অবিলম্বে এই সংঘাত বন্ধের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে অপর এক বার্তায় শুমার অভিযোগ করেন যে, এই অপ্রয়োজনীয় যুদ্ধ পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার অপচয় করা হচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, মূলত মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারে। যার ফলশ্রুতিতে তেলের দামে এমন অস্থিরতা তৈরি হয়েছে।

এস এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language