জাতীয়

দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, ২৩ মার্চ – বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের তিন বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এই তথ্য জানিয়েছেন।

পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবান ও যশোরে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর ও শ্রীমঙ্গলে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থায় জানানো হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এনএন/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language