জাতীয়

ঢাকা উত্তরের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম গ্রেফতার

ঢাকা, ২০ মার্চ – ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আদাবর থানা।

বৃহস্পতিবার রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান হাসুকে আদাবর এলাকা থেকে গ্রেফতার করে বর্তমানে থানায় রাখা হয়েছে। তাকে কোন নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা জানান জুলাই মাসের হত্যা মামলাসহ তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে এবং সেসব মামলাতেই তাকে গ্রেফতার দেখানো হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র থেকে জানা যায় ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি এলাকায় নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে তুলেছিলেন। দীর্ঘদিন ধরে এই জনপ্রতিনিধির বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে চাঁদাবাজি মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাস কায়েম করার গুরুতর সব অভিযোগ রয়েছে।

এনএন/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language