ট্রাম্পকে অবশ্যই মাশুল গুনতে হবে, পিছু হটবে না ইরান

তেহরান, ৮ মার্চ – ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, ইরানে চলমান যুদ্ধের মূল দায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “আন্তর্জাতিক ভুল হিসাব-নিকাশের” ওপর। লারিজানি জানিয়েছেন, ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলায় যা করেছিলেন, ইরানেও একই কৌশল প্রয়োগ করতে পারবেন, কিন্তু এতে নিজেই সমস্যায় পড়েছেন। তিনি বলেছেন, “যে ভুল করেছেন, তার জন্য ট্রাম্পকে মাশুল গুণতে হবে।”
ইরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু সংলাপ ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন চলে, তবে কোনো সমঝোতা চুক্তি ছাড়াই এটি শেষ হয়।
পরের দিন, ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন সেনাঘাঁটিগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
এনএন/ ৮ মার্চ ২০২৬









