ক্রিকেট

পাকিস্তান সিরিজ নয়, নিউজিল্যান্ড সিরিজ দিয়েই ফেরার আশা সাকিবের

ঢাকা, ৬ মার্চ – শরীরে দেশে উপস্থিত না থাকলেও দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাকিব আল হাসান। জাতীয় দলের জার্সিতে তার মাঠে ফেরা নিয়ে নতুন করে গুঞ্জন চলছে। তবে আসন্ন ঘরের মাঠে পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত দলে তার নাম রাখা হয়নি। মূলত তার বিরুদ্ধে চলমান মামলার কোনো সুরাহা না হওয়ায় তিনি দেশে ফিরতে পারেননি, ফলে এই সিরিজে তার খেলা হচ্ছে না।

তবে পাকিস্তান সিরিজ মিস করলেও আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফেরার আশা প্রকাশ করেছেন সাকিব নিজেই। একটি গণমাধ্যমকে পাঠানো বার্তায় তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন এবং নিজের ফিটনেস ধরে রাখতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও সম্প্রতি জানিয়েছেন যে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। এদিকে সাকিবের আইনি জটিলতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।

গত ৪ মার্চ কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনি জানান যে সাকিবের বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিসিবির আইনি দলও এ নিয়ে কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে মাঠে ফেরানোর ব্যাপারে বিসিবি আশাবাদী। উল্লেখ্য যে ২০২৪ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা সাকিব রাজনৈতিক পটপরিবর্তনের পর তোপের মুখে পড়েন এবং মামলার কারণে দেশে ফিরতে পারেননি।

এসএএস/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language