জাতীয়
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

ঢাকা, ৩ মার্চ – দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনের অপর দুই কমিশনার পদত্যাগ করেছেন।
চেয়ারম্যান ছাড়াও পদত্যাগ করা দুই কমিশনার হলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।
কমিশনের একজন পদত্যাগকারী কমিশনার গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনকে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ের দিকে যেতে দেখা যায়। সেখানে তিনি বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে আসেন।
এনএন/ ৩ মার্চ ২০২৬









