এশিয়া

দক্ষিণ লেবাননের ৫৯টি গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের, বড় অভিযানের প্রস্তুতি

বৈরুত, ৩ মার্চ – দক্ষিণ লেবাননের অন্তত ৫৯টি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে জোরালো সামরিক অভিযান পরিচালনার অংশ হিসেবে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান ও কার্যক্রম লক্ষ্য করে শিগগিরই বড় ধরনের অভিযান চালানো হবে। সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাই সংশ্লিষ্ট এলাকাগুলো দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনার ফলে দুই ডজনেরও বেশি শহর ও জনপদ সরাসরি হামলার ঝুঁকির মুখে পড়েছে। ইসরায়েলের এমন ঘোষণার পর গোটা দক্ষিণ লেবাননজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা নিজেদের জানমাল রক্ষায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। এই পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language