মধ্যপ্রাচ্য
আঞ্চলিক উত্তেজনার জেরে কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

কুয়েত সিটি, ৩ মার্চ – চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। দূতাবাসের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা সব ধরনের নিয়মিত ও জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে।
এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মধ্যপ্রাচ্যের কুয়েতসহ একাধিক দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে বাণিজ্যিক উপায়ে অবিলম্বে দেশ ত্যাগের আহ্বান জানায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সোমবার কুয়েতে ভুলবশত চালানো গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এছাড়া রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলার ঘটনার পরই কুয়েত দূতাবাস বন্ধের এই সিদ্ধান্ত এলো।
এস এম/ ৩ মার্চ ২০২৬









