জাতীয়

ঘন কুয়াশায় নৌযান চলাচলে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

ঢাকা, ৩ মার্চ – দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে নৌযানগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে, তবে এ ক্ষেত্রে কোনো সতর্ক সংকেত দেখানোর প্রয়োজন নেই।

মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বর্তমানে যে কুয়াশা বিরাজ করছে, তা সকাল ৯টার পর থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে নদী অববাহিকা এলাকায় দৃষ্টিসীমা ৬০০ মিটার বা তার চেয়েও কমিয়ে দিতে পারে। এমতাবস্থায় দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language