মধ্যপ্রাচ্য
কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদে উদ্ধার

কুয়েত সিটি, ২ মার্চ – মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বিধ্বস্ত বিমানটি এফ-১৫ মডেলের বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে এবং প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বিমানে থাকা পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
তবে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা কুয়েতি কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে যে পাইলটরা আমেরিকান বা ইসরায়েলি নাগরিক হতে পারেন। যদিও ক্রু বা পাইলটদের জাতীয়তার বিষয়টি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এস এম/ ২ মার্চ ২০২৬









