বায়ুদূষণে শীর্ষে লাহোর, তালিকায় পঞ্চম অবস্থানে ঢাকা

ঢাকা, ২ মার্চ – আজ বায়ুদূষণের দিক থেকে শীর্ষে আছে লাহোর। এর পরের অবস্থানে দিল্লি, আর ঢাকা রয়েছে পঞ্চম স্থানে।
সোমবার (২ মার্চ) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)–এর সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
তালিকার এক নম্বরে থাকা লাহোরের দূষণ স্কোর ২৯০, অর্থাৎ সেখানে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। এর পরেই আছে ভারতের দিল্লি, শহরটির দূষণ স্কোর ১৯০, যা অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে।
এরপর রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। সেখানে দূষণ স্কোর ১৮৪, অর্থাৎ ওই শহরের বায়ুর মানও অস্বাস্থ্যকর।
এর পরে আছে উজবেকিস্তানের তাসখন্দ। আর পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। ঢাকার দূষণ স্কোর ১৭৪, যা অস্বাস্থ্যকর পর্যায়ে ধরা হয়।
স্কোর যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর বলা হয়। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
এনএন/ ২ মার্চ ২০২৬









