জাতীয়

ঢাবিতে ছাত্রলীগের পোস্টার: প্রক্টর অফিস ঘেরাওয়ের ডাক ডাকসুর

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু।

শনিবার সকাল ৬টায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে। একই ইস্যুতে বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি। উল্লেখ্য, শনিবার রাত দেড়টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পলাতক সভাপতি মাজহারুল কবির শয়নের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়।

ওই ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় মসজিদ, কলা ভবন সংলগ্ন শ্যাডো, ডাকসু ক্যাফেটেরিয়া, সমাজবিজ্ঞান চত্বর, চারুকলা, হাকিম চত্বর, শামসুন্নাহার হল, কার্জন হল ও জগন্নাথ হলের বিভিন্ন দেয়ালে পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারগুলোতে ছাত্রলীগের গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি জানানো হয়েছে।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language