জাতীয়
অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রে কাজ করলে ফেরত পাঠানো ও স্থায়ী প্রবেশ নিষেধাজ্ঞার সতর্কবার্তা

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – অনুমতি ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করলে দেশে ফেরত পাঠানো হতে পারে, এমনকি ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা–সংক্রান্ত একটি সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, ভ্রমণের আগে নিয়মগুলো ভালোভাবে জেনে নিতে হবে। বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবসায়িক বৈঠক বা চুক্তি নিয়ে আলোচনার জন্য ব্যবহার করা যায়, কিন্তু সেখানে কাজ করতে চাইলে আলাদা ধরনের ভিসা প্রয়োজন।
অনুমতি ছাড়া কাজ করলে আপনাকে দেশে ফেরত পাঠানো হতে পারে অথবা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









