জাতীয়
১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।
সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন বা ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশন শুরুর দিন থেকেই নতুন সংসদের পাঁচ বছরের মেয়াদ গণনা শুরু হবে। সংবিধান অনুযায়ী এই সংসদের মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ।
এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









