জাতীয়

বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন খন্দকার আব্দুল মুক্তাদির

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য ও শিল্পসহ তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এগুলো হলো বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন এ মুক্তাদিরসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা মন্ত্রী হিসেবে শপথ নেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রাতে গেজেট প্রকাশ করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির এবার প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা পেলেন।

১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসা সিলেট নগরের তোপখানা এলাকায়। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশায় ব্যবসায়ী আব্দুল মুক্তাদিরের সক্রিয় রাজনীতি শুরু হয় ২০১২ সাল থেকে।

২০১৬ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসনের (বর্তমানে চেয়ারম্যান) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আগে কখনো জনপ্রতিনিধি ছিলেন না, তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তার বাবা খন্দকার আব্দুল মালিক ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালে সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আগে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতিও ছিলেন।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language