যমুনা ছাড়ছেন ড. ইউনূস, উঠবেন তারেক রহমান: গণপূর্তের প্রস্তুতি শুরু

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস শীঘ্রই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করতে যাচ্ছেন। আগামী সপ্তাহে তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠবেন এবং পরবর্তীতে তার প্যারিস যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে গণপূর্ত বিভাগ ইতিমধ্যে সংস্কার কাজ শুরু করেছে এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ড. ইউনূস একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিয়ে প্রশংসা কুড়ালেও তার মেয়াদে অর্থনৈতিক স্থবিরতা এবং বিদেশি বিনিয়োগের অভাব পরিলক্ষিত হয়েছে। এছাড়া মব সন্ত্রাস নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের অভাব এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে দক্ষতার ঘাটতি নিয়ে সমালোচনা রয়েছে।
ক্ষমতার শেষ সময়ে স্বজনপ্রীতি, গ্রামীণের ঋণ মওকুফ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ বিতর্ক সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে জানা গেছে, আগামী বুধবার প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করবেন।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









