জাতীয়

ত্রয়োদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সকাল পৌনে ১১টায় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন। সংসদীয় রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপির সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language