জাতীয়
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৬৮টি গাড়ি, শপথ বিকেলে

সচিবালয়, ১৭ ফেব্রুয়ারি – সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে নতুন মন্ত্রীদের পরিবহনের জন্য ৪৫টি গাড়ি সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তবে সব মিলিয়ে সেখানে মোট ৬৮টি গাড়ি প্রস্তুত অবস্থায় রয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়েছে। আজ বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকেই এসব গাড়ি নির্ধারিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বাসভবনে পাঠানো শুরু হবে। পরবর্তী সময়ে এই সরকারি গাড়িগুলোতে চড়েই তারা শপথ গ্রহণের উদ্দেশ্যে জাতীয় সংসদ ভবনে যাবেন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে এ নিয়ে ব্যাপক প্রস্তুতি ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
এসএএস/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









