জাতীয়

অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করব: নতুন মন্ত্রিপরিষদ সচিব

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – অতীতে যেভাবে কাজ করেছেন, ভবিষ্যতেও সেভাবেই নিজের দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এর আগে দুপুরে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে দুপুর সোয়া ১টায় নতুন পদে যোগ দিতে তিনি সচিবালয়ের এক নম্বর ভবনে উপস্থিত হন। এসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসিমুল গনি জানান, দেশের এক বিশেষ সন্ধিক্ষণে তার ওপর বিশাল দায়িত্ব অর্পিত হয়েছে। তিনি তার সাধ্যমতো সেই ভার বহনের চেষ্টা করবেন এবং অতীতের কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন।

নতুন মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে তিনি জানান, মঙ্গলবার সকালে দুই দফায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। প্রথমে তারা সংসদ সদস্য হিসেবে এবং পরবর্তীতে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে শপথ নেবেন। এরপর বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এই আয়োজনের প্রস্তুতি নিতে মন্ত্রিপরিষদ বিভাগ ব্যস্ত সময় পার করছে।

তবে মন্ত্রিসভার আকার বা সদস্য সংখ্যা কত হতে পারে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি উল্লেখ করেন যে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে সংখ্যা কমবেশি হতে পারে।

এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language