জাতীয়

নির্বাচনে জয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, আমি তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কে তাদের বড় নির্বাচনী জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের জয়। বাংলাদেশের মানুষ কঠিন সময়ে ব্যালট বাক্সে তাদের মতামত দিয়েছে।

আনোয়ার ইব্রাহিম লিখেছেন, আমি আমার প্রিয় বন্ধু ডক্টর মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা জানাতে চাই, এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলা নিশ্চিত করার জন্য।

তিনি আরও লিখেছেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি আনতে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে মালয়েশিয়া আগ্রহী।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language