লক্ষীপুর

লক্ষ্মীপুরে সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে প্রশাসনের বিশেষ নির্বাচনি মহড়া অনুষ্ঠিত

লক্ষ্মীপুর, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এই মহড়ার মূল লক্ষ্য ছিল ভোটের দিন সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করা।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এই মহড়ায় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন। মহড়া চলাকালীন তারা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রটি পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা যাচাই করেন।

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language