জাতীয়

বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২০৯ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – নিলাম প্রক্রিয়ার মাধ্যমে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ২০ কোটি ৯০ লাখ বা ২০৯ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোট ১৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে এবং প্রতি ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয়েছিল ১২২ টাকা ৩০ পয়সা। চলতি ফেব্রুয়ারি মাসে এই নিয়ে চার দফায় মোট ৭৯ কোটি ৫০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কয়েক ধাপে নিলামের মাধ্যমে বাজার থেকে মোট ৪৭২ কোটি ৮৫ লাখ বা ৪ দশমিক ৭২ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবেই ব্যাংকগুলো থেকে এই ডলার কেনা হচ্ছে।

এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language