স্বেচ্ছাসেবক দলের পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ স্থগিত

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলে আদালত কর্তৃক মানহানির একটি বানোয়াট ও সাজানো মামলায় সাজা দেয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১৩ ফেব্রুয়ারির প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হওয়ার সিদ্ধান্ত ছিল। কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক অনিবার্য কারণে উক্ত কর্মসূচি স্থগিত করেছেন।
আরও পড়ুন : ইভিএম ব্যবহার নিয়ে সমালোচনায় রিজভী
এদিকে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ২ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। ১৩ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সকল মহানগরীতে এবং ১৪ ফেব্রুয়ারি দেশের সকল জেলা সদরে দলটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১২ ফেব্রুয়ারি







