আইন-আদালত

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ কারাগারে বিমানের এমডি

ঢাকা, ০২ ফেব্রুয়ারি – শিশু গৃহকর্মীকে (১১) নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন।

বাকি দুই আসামি হলেন—শফিকুর রহমানের বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তর পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রোবেল মিয়া আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।

এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় উত্তরা ৯ নং সেক্টরের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

১১ বছরের গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় ওই গৃহকর্মীর বাবা মোস্তফা থানায় মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language