জাতীয়
জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি ডলার, দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ

ঢাকা, ০২ ফেব্রুয়ারি – ২০২৬ সালের জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা ৩.১৭ বিলিয়ন ডলার (৩৮,৬৭৪ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স, যা গত বছরের একই মাসের চেয়ে ৪৫.৪১% বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–জানুয়ারি) প্রবাসী আয় হয়েছে ১,৯৪৩.৬০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩৪৭.৪০ কোটি ডলার বেশি।
দেশের রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে, যা ছিল ৩.২৯ বিলিয়ন ডলার।
এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬









