ঢাকা ও আশপাশে রাতে তাপমাত্রা একটু কমতে পারে

ঢাকা, ৩০ জানুয়ারি – সন্ধ্যা থেকে ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ কিছু সময়ের জন্য আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৫২ শতাংশ।
এ ছাড়া আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।
এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬









