জাতীয়

‘খুব অস্বাস্থ্যকর’ বাতাসে বায়ুদূষণে বিশ্বে তৃতীয় অবস্থানে ঢাকা

ঢাকা, ১৮ জানুয়ারি – বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ভারতের দিল্লি ৬৪৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে, যেখানে শহরটির বাতাসের মানকে ‘বিপজ্জনক’ হিসেবে ধরা হচ্ছে। একই তালিকায় ২৭৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা, আর ঢাকার বাতাসের মান বর্তমানে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এই তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ৩৩৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ভারতের কলকাতা ২৩২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে এবং চীনের চ্যাংডু ২২৫ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মানের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে সেটিকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মানকে মাঝারি বা ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা অসুস্থ ব্যক্তি, শিশু ও বৃদ্ধদের মতো সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয় এবং স্কোর ৩০১-এর বেশি হলে সেটিকে ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় থাকা বাতাস হিসেবে ধরা হয়।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language