জাতীয়

অতীতের সব গণভোটে সরকার একপক্ষ হয়ে অবস্থান নিয়েছিল

ঢাকা, ১৬ জানুয়ারি – অতীতে বাংলাদেশে হওয়া সব গণভোটেই সরকার একপক্ষ হয়ে অবস্থান নিয়েছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না।

গতকাল রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সারা দেশে সরকারের সরাসরি প্রচার চালানো প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরু থেকেই সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে।

তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, জুলাই চার্টার প্রণয়নসহ বিভিন্ন সংস্কারের পক্ষে প্রচার ও সমর্থনমূলক কার্যক্রম চলছে। তার ভাষায়, গণ-অভ্যুত্থানের অন্যতম বড় প্রত্যাশা ছিল সংস্কার, আর সেই সংস্কারের পক্ষেই এখন সরকার কথা বলছে এবং সাধারণ মানুষের কাছে সেই আবেদন জানাচ্ছে।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language