জাতীয়

আজ বায়ুদূষণে শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান দ্বিতীয়

ঢাকা, ১২ জানুয়ারি – বিশ্বের বায়ুদূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং তৃতীয় স্থানে ভারতের দিল্লি।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার (Air Quality Index)–এর সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে থাকা কায়রোর দূষণ স্কোর ৩০৬, যা বায়ুর মানকে বিপজ্জনক পর্যায়ে নির্দেশ করে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ২৫৪, অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ২৩৭, যা সেখানকার বায়ুকেও খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০–৫০ হলে বায়ুর মান ভালো, ৫১–১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১–৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বায়ুদূষণের এ মাত্রায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language