জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশি পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় বেঁধে দিলো ইসি

ঢাকা, ১২ ডিসেম্বর – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশি পর্যবেক্ষকদের আবেদনের জন্য ১০ দিন সময় দিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

তিনি জানান, পর্যবেক্ষক সংস্থা নির্বাচনের সময়সূচি জারি হওয়ার ১০ দিনের মধ্যে কোন এলাকা বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে।

বর্তমানে ইসিতে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা ৮১টি।

এদিকে রাত সাড়ে ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। একইসময় রিটার্নিং কর্মকর্তা নিয়োগেরও প্রজ্ঞাপন জারি করে ইসি।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১২ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language