জাতীয়

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা, ০৫ অক্টোবর – কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্যসহ এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৫ অক্টোবর ২০২৫

Back to top button
🌐 Read in Your Language