ফুটবল

নেপালের অস্থিরতায় বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ বাতিল ঘোষণা

কাঠমান্ডু, ০৮ সেপ্টেম্বর – নেপালে জেন জি আন্দোলনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের পর সেখান কারফিউ জারি করা হয়েছে। সংঘর্ষে অনেক মানুষ হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর ফলে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে।

দুই ম্যাচের সিরিজ খেলার জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবস্থান করছে নেপালের কাঠমান্ডুতে। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। স্বাগতিক দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা মঙ্গলবার সন্ধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি ‘সাসপেন্ড’ করা হলো।

সোমবার বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা ছিল। অনুশীলন বাতিল করে দিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। বাংলাদেশ দল হোটেলেই ইনডোর সেশন করেছে। সন্ধ্যার পর ম্যাচ বাতিলের কথা জানানো হয়।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছে নেপালের বিপক্ষে। আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে বাংলাদেশের। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে নেপালে এই প্রীতি সিরিজ।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৮ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language