জি এম কাদেরকে গ্রেফতার না করলে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি

ঢাকা, ২৯ আগস্ট – জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তার না করা হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ৮টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
এর আগে সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে। আহত কর্মীদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, জাপার কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে এবং আবারও হামলার আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৯ আগস্ট ২০২৫









