চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা, ০২ জুলাই – চুয়াডাঙ্গার দর্শনা থানার অন্তর্ভুক্ত সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম খলিল বাবু (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে সুলতানপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খলিল বাবু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝঁঝাডাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১২টার দিকে সুলতানপুর সীমান্তে বিএফএফের গুলিতে ইব্রাহিম মারা যান। বিজিবির পক্ষ থেকে মরদেহ নিয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান ইব্রাহিম। এ সময় ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফের গুলিতে তিনি মারা যান। ইব্রাহিম পেশায় একজন চা দোকানি। তার আড়াই বছরের একটি সন্তান রয়েছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন বিএসএফের গুলিতে ইব্রাহিম মারা গেছেন। তিনি সীমান্তের কাছাকাছি ঘাস কাটছে গিয়েছিলেন। যেহেতু মরদেহ আমরা পাইনি। তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বিষয়টি নিশ্চিত হতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নম্বরে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। এ ছাড়া তার হোয়াইটঅ্যাপস নম্বরে ক্ষুদে বার্তা দিলেও তিনি কোনো উত্তর দেননি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language