জাতীয়

নির্বাচন ‘বিতর্কিত’ হলেও কমিশন দায়ী হতে পারে না

ঢাকা, ২৩ জুন – দেশে নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি এ মন্তব্য করেন।

বিচারক সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করেন, ‘আপনি কি শপথ ভঙ্গ করেছেন?’ জবাবে তিনি বলেন, ‘না, শপথ ভঙ্গ করিনি।’

নুরুল হুদা বলেন, ‘৫ জন লোক নিয়ে নির্বাচন কমিশন। ১৬ লাখ জনবল নিয়ে নির্বাচন পরিচালনা করা হয়। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলের নির্বাচন দেখার সুযোগ নেই।’

তখন বিচারক বলেন, ‘আপনি তো শপথ নিয়েছেন, ফেয়ার ইলেকশন দেবেন। ভোটের অনিয়মের কারণে আপনি কী ব্যবস্থা নিয়েছেন?’

তখন তিনি বলেন, ‘রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন। হাইকোর্ট নির্বাচন বন্ধ করতে পারেন। নির্বাচন কমিশন কিছু করতে পারে না। নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না।’

এর আগে রোববার (২২ জুন) সন্ধ্যায় নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে আটক করে পুলিশ।

এদিন দুপুরে তাকে আসামি করে মামলা করেছে বিএনপি। তার সঙ্গে আরও আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের সাবেক ৪ আইজিপিকেও।

তাদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ আনা হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৩ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language